বিঃদ্রঃ এইটা কোনো অফিশিয়াল কিছু না। নিতান্তই আমার মাথায় যা আসছে তার গর্ভপাত ঘটছে এইখানে।
কমলা রঙের লেখায় ক্লিক করলে হাবিজাবি আসবে। ইচ্ছা হইলে ক্লিক কইরা দেখা যাইতেই পারে।
চারটা পাবলিকে ডাব্বা মারার পর সরকারি তোলারাম কলেজে আমি বাংলা পাইছিলাম।
বিভাগীয় প্রধান বলছিলেন, তোমার মা যদি কালো হয়, দেখতে বেখাপ্পা হয় তুমি কি তারে মা ডাকবানা? তার আদরে নিজেরে জড়াবা না? তাকে তো চাইলেই আর বদলানোর কোনো সুযোগ নাই তাই না? অবশ্যই সে কালো খাটো মোটা যাই হোক তাকেই মেনে নিবা। এবং সেই তোমার মা। বাংলা বিষয়টা তোমার মা। এবার তাকে ইচ্ছায় পেয়ে থাকো অথবা অনিচ্ছায়।
হা হা। এই মহা সত্যটা এখন তোমারেও মাইনা নিতে হবে।
ঠেকায় পইরা আসো, পছন্দে আসো অথবা যে কারণেই ড্যাফোডিলে আইসা থাকো না কেন এখন এইটা তোমার মা। ভালো এরে বাসতেই হবে। মানায়া নিতেই হবে। জোর কইরা হইলেও। আর যদি না পারো তাইলে কমোডে পোলাও রেখে খাবার মত ব্যাপার হবে চার বছর পর।
নতুন তুমি? তাইলে নিচের এগুলা ভাল লাগলে দেখতে পারো আর ভালো না লাগলে মারকাজুল হাসনাইন আলিফ আইডিতে গিয়া ধুমাইয়া সব পোস্টে লাইক দিয়া আহো।
কাজের জিনিসঃ

বিশ্ববিদ্যালয়ের নামের বানানঃ
আসো যাই এইবার ফেইসবুকে..
এইটা লক্ষ্য করো,
আদি এবং আসল অফিশিয়াল ফেইসবুক পেইজঃ Daffodil International University
এরপর যুক্ত হবার মত কিছু ফেইসবুক গ্রুপঃ
কমলা রঙের লেখায় ক্লিক করলে হাবিজাবি আসবে। ইচ্ছা হইলে ক্লিক কইরা দেখা যাইতেই পারে।
![]() |
| "ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-আশুলিয়া ক্যাম্পাস" DIU Permanent Campus Photo Gallery থেকে নেয়া। |
চারটা পাবলিকে ডাব্বা মারার পর সরকারি তোলারাম কলেজে আমি বাংলা পাইছিলাম।
বিভাগীয় প্রধান বলছিলেন, তোমার মা যদি কালো হয়, দেখতে বেখাপ্পা হয় তুমি কি তারে মা ডাকবানা? তার আদরে নিজেরে জড়াবা না? তাকে তো চাইলেই আর বদলানোর কোনো সুযোগ নাই তাই না? অবশ্যই সে কালো খাটো মোটা যাই হোক তাকেই মেনে নিবা। এবং সেই তোমার মা। বাংলা বিষয়টা তোমার মা। এবার তাকে ইচ্ছায় পেয়ে থাকো অথবা অনিচ্ছায়।
হা হা। এই মহা সত্যটা এখন তোমারেও মাইনা নিতে হবে।
ঠেকায় পইরা আসো, পছন্দে আসো অথবা যে কারণেই ড্যাফোডিলে আইসা থাকো না কেন এখন এইটা তোমার মা। ভালো এরে বাসতেই হবে। মানায়া নিতেই হবে। জোর কইরা হইলেও। আর যদি না পারো তাইলে কমোডে পোলাও রেখে খাবার মত ব্যাপার হবে চার বছর পর।
নতুন তুমি? তাইলে নিচের এগুলা ভাল লাগলে দেখতে পারো আর ভালো না লাগলে মারকাজুল হাসনাইন আলিফ আইডিতে গিয়া ধুমাইয়া সব পোস্টে লাইক দিয়া আহো।
কাজের জিনিসঃ
- বিশ্ববিদ্যালয়ের একটা ওয়েবসাইট আছে। www.daffodilvarsity.edu.bd যাও একবার ঘুইরা আসো। কি দেখবা সেইখানে গিয়া? সব অপশনে একবার কইরা গিয়া দেখবা সেইখানে কি আছে আর ঐ অপশন দিয়া কি হয়। এইটাই কাজ।
- বিশ্ববিদ্যালয় থেকে তোমারে একটা স্টুডেন্ট আইডি (যেমনঃ 161-35-139) আর একটা স্টুডেন্ট মেইল আইডি (যেমনঃ alif35-139@diu.edu.bd) দেয়া হবে। এইখানে কোনো একটা যদি তোমার জানা না থাকে অথবা না পাইয়া থাকো তাইলে তোমার যোগাযোগের যায়গা দুইটা। একটা তোমার ডিপার্টমেন্ট আর পরেরটা আইটিতে। এবার যেটায় ইচ্ছা যোগাযোগ করো!! একটু খাটাখাটনি তো লাগতেই পারে মাঝে মধ্যে!!
- ধরি তুমি তোমার স্টুডেন্ট আইডি পাইছো। এইবার একটা কাজ করো। ফ্রি ওয়াইফাইটা আগে কতক্ষণ চালাও!! পাসওয়ার্ড দিবা ভর্তি হবার সময় তোমার দেয়া মোবাইল নাম্বার আর ইউজার আইডি হচ্ছে তোমার স্টুডেন্ট আইডি।
- এইবারে mail.google.com এ যাও। সেখানে যে যায়গাটাতে তোমার ইমেইল
চায় সেইখানে তোমার স্টুডেন্ট মেইল আইডি লিখে "Next" বাটনে ক্লিক কইরা ফেলো
এবং তারপর পাসওয়ার্ড চাইবো সেইখানে তোমার স্টুডেন্ট আইডি টা লিখো। তারপর
"Sign in" বাটনে ক্লিক করো আর তোমার ড্যাফোডিলের মেইলে ঢুকে খুশি হও।

- এইবার যাও studentportal.diu.edu.bd এই ঠিকানায়। বালামের গানের মত সুর কইরা বলতে হবে শুধু তোমার জন্য.. হ এই ডোমেইনটা শুধুই তোমার জন্য মানে তোমার, আমার মত আরো যারা পড়ি ড্যাফোডিলে তাদের জন্য। তো তুমি এখন উপরে দেয়া লিঙ্কে যাবার পর দেখবা একটা পেইজ আসছে। সেখানে ইমেইল আর পাসওয়ার্ড চাচ্ছে। তুমি সেইখানে ইমেইল এর যায়গায় তোমার স্টুডেন্ট মেইল আর পাসওয়ার্ড এর যায়গায় তোমার স্টুডেন্ট আইডি টা লিখো।
![]() |
| স্টুডেন্ট পোর্টাল |
লগইন করতে পারছো? তাইলে এবার ইচ্ছা করলে নাড়াচাড়া করো, অপশনগুলা ঘাইটা দেখো আর ইচ্ছা না করলে আপাতত বাদ দাও।
- এইবারে আসি লাইব্রেরিতে। লাইব্রেরির তথ্য উপাত্ত পাইতে যাও (library.daffodilvarsity.edu.bd) আর রেজিষ্ট্রেশন করতে যাও (library.daffodilvarsity.edu.bd/?q=library-registration) এই লিঙ্কে।
- টাকা দেয়ার নোটিশ, র্যাগ দেয়ার দায়ে বহিষ্কারের নোটিশ, পরীক্ষার নোটিশ, রুটিন হাবিজাবি আরো যত রকমের যা আছে সব সহ যে কোনো ধরণের নোটিশ পাবা এইখানেঃ notice.daffodilvarsity.edu.bd

- একটা বিশাকালার ফোরাম আছে বিশ্ববিদ্যালয়ের। সেইটাতে যাইতে হবে (forum.daffodilvarsity.edu.bd) লিঙ্ক থেকে। আইডিটা নিজেকেই খুইলা নিতে হবে। খুলতে চাইলে যাবা এই লিঙ্কেঃ forum.daffodilvarsity.edu.bd/index.php?action=register
- আরো অনেক কিছু আছে। সেইগুলা নিজেই জানবা আস্তে আস্তে।
---------------------------------------------------------------------
এইবার আলগা কথা কই...
ড্যাফোডিলের ক্যাম্পাস তিনটা। ধানমন্ডি, উত্তরা আর সবচেয়ে বড় আর সুন্দর আর ঝাক্কাস ক্যাম্পাসটা আমার। সেইটা আশুলিয়ায়। এইখানে বিশালাকার একটা হোস্টেলও আছে ইউনুস খান স্কলারস গার্ডেন নামে।
একজন আছে প্রণব। তার সাউন্ডবক্স আমি বাজাই। আমাদের আবার একটা ব্যবসা আছে। আমরা মাশরুম বেচি। কারো লাগলে যোগাযোগ করার জন্য বিশেষভাবে কাকুতি মিনতি করা যাইতেছে।
- Daffodil হবে, Deffodil না।
- University আর Varsity ছাড়া versity, vercity, varcity, univercity এরকম আর কোনো বানান সঠিক না।
- "ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি", "ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়" সঠিক।
- ড্যাফোডিল আন্তর্জাতিক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় অথবা Daffodil International Varsity সঠিক না। আস্তা বেঠিক।
- আর কোথাও ডেফোডিল লিখার চিন্তাও মাথায় আনার দরকার নাই।
আসো যাই এইবার ফেইসবুকে..
এইটা লক্ষ্য করো,
- ফেইসবুক অথবা অন্য কোনো কিছুতে নামের শেষে Daffodil/DIU অথবা SWE/CSE লিখে (Alif Daffodil, Alif DIU, Alif Mia SWE) এইভাবে লিখে নিজেরে কিছু প্রমাণ কইরো না। তোমার আব্বা-আম্মা তোমার যেই নাম রাখছে সেইটা ব্যবহার কইরা অভ্যস্থ হও। সার্টিফিকেটে যে নাম আছে সেইটা ব্যবহার করো। সবখানে এক নামে পরিচিত হইলে মানুষ সহজেই চিনবে।
- Works at Daffodil International University লিখবানা। তুমি এইখানে কাম করো না। তুমি পড়ো।
আদি এবং আসল অফিশিয়াল ফেইসবুক পেইজঃ Daffodil International University
এরপর যুক্ত হবার মত কিছু ফেইসবুক গ্রুপঃ
- Project "ক"
- BASIS Student's Forum DIU Chapter - Permanent Campus
- BASIS Student's Forum DIU Chapter
- Daffodil International University Cultural Club
- Daffodil International University Cultural Club , Ashulia Campus
- DIU-SSC(Daffodil International University Social Services Club)
- DIU Photographic Society ( DIUPS )
- Younus Khan Scholars' Garden
- International Affairs, DIU (Opportunities, Questions, Answers, Discussion)
- GDG Bangla Daffodil Chapter II Permanent Campus
- UIC 2016 Daffodil Chapter
- GDG Bangla Daffodil Chapter
- Daffodil Creative Club
লাইক দেবার মত একমাত্র পেইজঃ ideartist
অন্তিক নামে একজন আছে। আমি তারে গুরু মানি। সে একবার ফেইসবুকে স্টাটাস দিছিলো। কি দিছিলো মনে নাই। তবে তার স্টাটাসের ভাবটা ছিল যে, বিশ্ববিদ্যালয়ের দিনগুলাতে তুমি কোন ধরণের সিনিয়রের সাথে মিশবা তার উপর ডিপেন্ড করে তোমার ফিউচারটা কেমন হবে।
এই লেখা পইড়া যদি আগা মাথা কিছুই না বুইঝা থাকো এবং ইচ্ছা হয় বুঝতে তাইলে এই আজাইরা ভিডিওটা দেখতে পারো যদি হাতে নষ্ট করার মত সময় থাকে। এইখানে এই লেখাটার ব্যখ্যা করা হইছে কিছুটা।
------------------------------------------------------------------
অইছে অনেক অইছে এইবার আমাগো আশুলিয়া ক্যাম্পাসে শ্যুট করা একটা নাটক দেখো। https://www.youtube.com/watch?v=ppdziva6Fhg


"হা হা, হে হে, হু হু" এই শব্দ গুলো ছাড়া লেখাটা দারুন ছিল ।
ReplyDeleteবাদ দিয়া দিছি হু হু আর হে হে গুলা। হি হি!!!!!! এইবার আবার কমেন্ট দেন। তাইলে পেইজে কমেন্ট বাড়বে আরো একটা!!!
Deletevalo chilo vaia
ReplyDeleteধন্যবাদ ভাইয়া।
Deleteআমি তো Programming Contest এ নামে Pritom_DIU লিখি, আমার Email pritom.cse.diu@... , এতে আমি কি নিজেরে কিছু প্রমাণ করে ফেলছি!!!??
ReplyDeleteইউজার নেইমে দেয়াই যায় ভাই কিন্তু প্রোফাইলে যে নামটা শো করে আমি সেটার কথা বলেছি। যেমন অনেকেই দেখবেন লিখে "আলিফ ফেনী" এই রকম ফেইসবুকে দেখা যায় বেশি।
Deleteঅস্থির লিখসিস ভাই। আরও কিছু লিখতি। আরও কিছুক্ষণ পড়তে মন চাচ্ছিল। যাই হউক লিখে যারে পাগলা। লিখে যা।
ReplyDeleteআরো লিখছিলাম ভাই। কাইটা দিছি। ঐটা আলাদা কইরা পোস্ট করবো ইনশাল্লাহ।
Deleteদোস্ত খুব ভাল লাগল........ You really brilliant..... good luck. go ahead.... Friend....go ahead......
ReplyDeleteধন্যবাদ ভাইয়া।
Deletegood
ReplyDeleteThank You
Deleteদোস্ত খুব ভাল লাগল........ You really brilliant..... good luck. go ahead.... Friend....go ahead......
ReplyDeleteপ্রোফাইলের নামটা ঠিক কর তোর।
Deleteপুরাই ক্ষেতাল হয়ে গেলাম.........
ReplyDeleteবানানটা ক্ষ্যাতাল হবে।
DeleteNice writing...
ReplyDelete:-)
ReplyDeleteপ্রশ্ন করুন, উত্তর দিন।
ReplyDeleteএবং পুরষ্কার জিতুন!!
- Proshn.Com