গত ১২ ই নভেম্বর, শনিবার মাস্তুল ফাউন্ডেশন রাজধানীর রবীন্দ্র সরোবরে “আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ” উপলক্ষ্যে " ফুচকা বিলাস – সুবিধা বঞ্চিত শিশুদের জন্মদিন উৎসব" নামে একটি ভিন্নধর্মী অনুষ্ঠান করেছে । যাতে প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিতশিশুর একযোগে জন্মদিন পালন করা হয়। ধানমন্ডি লেক, রায়েরবাজার থেকে আসা এসকল শিশুরা কেউ ই জানে না তাদের জন্ম তারিখ মাস্তুল তাদের জন্মদিন জমকালো ভাবে উদযাপন করেছে। আয়োজনে শিশুরা সকাল থেকে আসা শুরু করে রবীন্দ্র সরোবর এ যা প্রায় ২ হাজার বেলুন দিয়ে সাজানো হয়েছিল এই শিশুদের জন্য। দুপুর বেলা শিশুদের জন্য নতুন জামা উপহার দেয়া হয় এবং একবেলা পেটপুরে খাওয়ানো হয়। আয়োজনে সকল শিশুরা বিনামূল্যে দাঁত এবং সার্বিক চিকিৎসাসেবা ও ঔষধ পেয়েছে। বিকাল ৪ টা বেজে ৩০ মিনিট ২০০ বাচ্চা সবাই মঞ্চে উঠে আসে চিৎকার করে " শুভ জন্মদিন" । ২০০ শিশুর জন্য ২০০ লেখা মোমবাতি নিভিয়ে জন্মদিন এর কেক কাটে কনিষ্ঠ ১০ জন শিশু। এরপর শিশুদেরকে কেক, ফল ও জুস পরিবেশন করা হয়। শিশুদেরকে নিজ জন্মদিন এর স্বাদ দিতে আনা হয় ৫টি কার্টুন এর মাসকট যাকে ঘিরে বাচ্চাদের খুশি ...
নিতান্তই আমার মাথায় যা আসে তার গর্ভপাত ঘটে এইখানে।