গত ১২ ই নভেম্বর, শনিবার মাস্তুল ফাউন্ডেশন রাজধানীর রবীন্দ্র সরোবরে “আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ” উপলক্ষ্যে " ফুচকা বিলাস – সুবিধা বঞ্চিত শিশুদের জন্মদিন উৎসব" নামে একটি ভিন্নধর্মী অনুষ্ঠান করেছে ।
যাতে প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিতশিশুর একযোগে জন্মদিন পালন করা হয়। ধানমন্ডি লেক, রায়েরবাজার থেকে আসা এসকল শিশুরা কেউ ই জানে না তাদের জন্ম তারিখ মাস্তুল তাদের জন্মদিন জমকালো ভাবে উদযাপন করেছে।
আয়োজনে শিশুরা সকাল থেকে আসা শুরু করে রবীন্দ্র সরোবর এ যা প্রায় ২ হাজার বেলুন দিয়ে সাজানো হয়েছিল এই শিশুদের জন্য।
দুপুর বেলা শিশুদের জন্য নতুন জামা উপহার দেয়া হয় এবং একবেলা পেটপুরে খাওয়ানো হয়। আয়োজনে সকল শিশুরা বিনামূল্যে দাঁত এবং সার্বিক চিকিৎসাসেবা ও ঔষধ পেয়েছে।
বিকাল ৪ টা বেজে ৩০ মিনিট ২০০ বাচ্চা সবাই মঞ্চে উঠে আসে চিৎকার করে " শুভ জন্মদিন" । ২০০ শিশুর জন্য ২০০ লেখা মোমবাতি নিভিয়ে জন্মদিন এর কেক কাটে কনিষ্ঠ ১০ জন শিশু। এরপর শিশুদেরকে কেক, ফল ও জুস পরিবেশন করা হয়। শিশুদেরকে নিজ জন্মদিন এর স্বাদ দিতে আনা হয় ৫টি কার্টুন এর মাসকট যাকে ঘিরে বাচ্চাদের খুশি দ্বিগুণ বেড়ে যায়।
এতেই শেষ নয় সন্ধ্যা ঘনিয়ে এলে শিশুদের জন্য আয়োজন করা হয় জমকালো কনসার্ট যেখানে শিশুদের জন্য গান পরিবেশন করেন ব্যান্ড দূরবীন ও সৈয়দ শহিদুল ইসলাম এবং সাথে কন্ঠ মিলায় সকল শিশুরা ও উপস্থিত দর্শক সবাই। আয়োজন এ অংশ নেয় রাজত্ব ব্যান্ড এর তৌফিক আহমেদ এবং ফয়সাল রদ্দি।
আয়োজন এর প্রধান অতিথি ছিলেন ভিত্তি স্থপতি বৃন্দ এর ব্যবস্থাপনা পরিচালক স্থপতি ইকবাল হাবিব এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকার জলা সমবায় কর্মকর্তা মোঃ আবুল খায়ের (হিরু) এবং ওয়েল গ্রুপের ডিরেক্টর সৈয়দ শহিদুল ইসলাম।
আরো অতিথি হিসেবে ছিলেন উইলিল্যাব এর চেয়ারম্যান জাকারিয়া করিম সৈকত, ছিলেন ঘুড্ডি ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান নুর খান এবং মাস্তুলের শুভাকাঙ্ক্ষী ডিএমপি এর সহকারি পুলিশ কমিশনার ইফতেখাইরুল ইসলাম এবং স্কোয়াডন লিডার তাহমিনা হিরা।
লেখা ও ছবি সংগ্রহ করা হয়েছে মাস্তুল ফাউন্ডেশনের ফেইসবুক গ্রুপ থেকে।



Comments
Post a Comment